দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় টুকু ফুটবল একাডেমি–ওহাব ফুটবল একাডেমি
প্রথম দিনের দুই ম্যাচেই টাইব্রেকার রোমাঞ্চে শুরু হলো প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬। রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে আজ টুর্নামেন্টের প্রথম দিনের দুটি ম্যাচই নির্ধারিত ৭০ মিনিটে ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয়েছে পেনাল্টি শুটআউটে।প্রথম ম্যাচে জিতেছে পঞ্চগড়ের টুস্টার ফুটবল একাডেমি, দ্বিতীয়টিতে টুকু ফুটবল একাডেমি।
এর মধ্যে টুকু ফুটবল একাডেমি রংপুর অঞ্চলের আঞ্চলিক ফাইনালে টিকিট কেটেছে।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দেশের নারী ফুটবলের অন্যতম শক্তিশালী দুই একাডেমি সদ্যপুষ্করিণী এসসি, রংপুর ও টুস্টার ফুটবল একাডেমি, পঞ্চগড়। ২৭ মিনিটে জান্নাতুল আক্তারের গোলে এগিয়ে যায় টুস্টার। দুই মিনিট পরই শিলা গোল করে সদ্যপুষ্করিণীকে সমতায় ফেরান।১-১ ম্যাচ শেষে টাইব্রেকারে সদ্যপুষ্করিণীর একটি শট আটকে দেন টুস্টারের গোলকিপার।
শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ের আনন্দে মেতে ওঠে টুস্টার একাডেমি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।