advertisement
advertisement

কেইনের পেনাল্টি মিস, পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
কেইনের পেনাল্টি মিস, পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন

স্পেনের প্রথম গোলটি লামিনে ইয়ামালের

advertisement

ইংল্যান্ড ২-৩ স্পেন ওয়েম্বলিতে অনেক ভুলের আনন্দময় এক ম্যাচ!ইংল্যান্ড ২ মিনিটে করা ভুল থেকে ঘুরে দাঁড়িয়ে এগিয়েও গেল ৪০ মিনিটের মধ্যে। তাতে প্রথমার্ধেই দুটি পরিস্কার গোলের সুযোগ নষ্টের ভুল করা স্পেন পিছিয়ে রইল ৫৯ মিনিট পর্যন্ত। পরের মিনিটে অ্যালেক্স বায়েনার গোলে সমতায় ফিরল সমতায়।

গ্যালারিতে ততক্ষণে স্বাগতিক সমর্থকদের মধ্যে হ্যারি কেইনের পেনাল্টি মিসের হাহাকার!ইংল্যান্ড সেই ভুল থেকে ঘুরে দাঁড়াতে না পারলেও বিশ্ব চ্যাম্পিয়নরা পারল। সেটা ৭৪ মিনিটে দুই বদলির বোঝাপড়ার কল্যাণে। বায়েনার পাস থেকে মিকেল ওইয়ারসাবালের চিপ ইংল্যান্ড গোলকিপার জেমস ট্র্র্যাফোর্ডের মাথার ওপর দিয়ে। গোল! শেষ পর্যন্ত ওইয়ারসাবালের ওই গোলেই নেশনস লিগে স্পেন জিতল ৩-২ গোলে।

ইংল্যান্ড পারল না ২০২৪ ইউরো ফাইনালে সর্বশেষ মুখোমুখির ফল পাল্টাতে।বিশ্বকাপে তৃতীয় হয়ে ফেরার পর প্রথম ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়নদের বাগে পেয়েও শেষ পর্যন্ত হারে ইংল্যান্ড কোচ টমাস টুখেলের খুশি হওয়ার কথা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর