advertisement
advertisement

লোকালয়ে দেখা সেই কুমিরের এখনো হদিস পাওয়া যায়নি, আতঙ্কে এলাকাবাসী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ
লোকালয়ে দেখা সেই কুমিরের এখনো হদিস পাওয়া যায়নি, আতঙ্কে এলাকাবাসী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুমিরটিকে লোকালয়ে দেখা যায়

advertisement

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে দেখা কুমিরটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তিন দিন আগে যে পুকুরে কুমিরটিকে নামতে দেখা গিয়েছিল, সেখানে কচুরিপানায় ভরা। পানির ওপর সবুজ কচুরিপানার আস্তরণ, কোথাও কিছুটা ফাঁকা। সেই পানিতে কুমিরটি লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। কুমিরটির অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে উদ্ধারকারী দলও। এদিকে আশপাশের মানুষের মধ্যে কুমির নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কুমিরটির অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। বন বিভাগের কর্মকর্তারা কুমিরটির অবস্থান শনাক্তের চেষ্টা করছে। ইউএনও বলেন, পুকুরে কুমিরটির অবস্থান শনাক্ত করা গেলে প্রয়োজনে পুকুরের পানি সেচে হলেও সেটিকে উদ্ধার করা হবে।গত শনিবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও এলাকায় প্রথম কুমিরটি দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুমিরটিকে লোকালয়ে চলাচল করতে দেখা গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর