advertisement
advertisement

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

গ্রেপ্তার

advertisement

রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৭টি মামলা করা হয়েছে। গত রোববার দিবাগত রাত ১২টা থেকে গতকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।ডিএমপি জানিয়েছে, অভিযানে সবচেয়ে বেশি—১০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে তেজগাঁও বিভাগ থেকে। এ ছাড়া মিরপুর বিভাগে ৮০ জন, মতিঝিলে ৭৪ জন, ওয়ারীতে ৬৩ জন, উত্তরায় ৪১ জন, রমনায় ৩৫ জন, গুলশানে ৩৫ জন ও লালবাগ বিভাগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেপ্তার করেছে।অভিযানকালে বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র ও অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর