যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন। নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছারও প্রত্যাশা করেছেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার দেওয়া বক্তৃতায় ট্রাম্প ইরান যুদ্ধ ছাড়াও নানা বিষয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, তাঁকে সিদ্ধান্ত নিতে হবে তিনি ইরানের সঙ্গে চুক্তি করবেন, নাকি দেশটিকে ‘নিশ্চিহ্ন’ করে দেবেন।
তাঁর এই বক্তব্য মূলত যুদ্ধ দেখে ক্লান্ত আমেরিকান ভোটারদের মন জয় করার মতো করে সাজানো বলেই মনে হয়েছে। ৮০ বছর বয়সী এই প্রেসিডেন্টের এমন হুমকি আসে মূলত তাঁর এমন সব আত্মতুষ্টিমূলক দাবির মধ্য দিয়ে, যেখানে তিনি বারবার আত্মপ্রচার করেন—তাঁর নেতৃত্বেই যুক্তরাষ্ট্র সাফল্যের সঙ্গে প্রতিপক্ষদের মোকাবিলা করছে।
একই সঙ্গে বিশ্বব্যবস্থাকে নিজের সুবিধাজনক অবস্থানে নিতে নতুন রূপ দিচ্ছেন।নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘অন্যরা যখন কেবল শান্তির কথা বলেছে, আমি তখন শান্তি প্রতিষ্ঠা করেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।