জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান বক্তব্য দেন। ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান এই বিশ্ব সংস্থার সংস্কার এবং নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্বের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আনতে হবে।জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক মঙ্গলবার নিউইয়র্কে শুরু হয়েছে।
এর আগে ৮ সেপ্টেম্বর অধিবেশনের উদ্বোধনী সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।খলিলুর রহমান বলেন, জাতিসংঘের সবচেয়ে বড় আঞ্চলিক সদস্যগোষ্ঠী আফ্রিকা। একই সঙ্গে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমেরও গুরুত্বপূর্ণ অংশীদার। অথচ নিরাপত্তা পরিষদে আফ্রিকার কোনো স্থায়ী আসন নেই।
তাঁর মতে, আফ্রিকার প্রতিনিধিত্বের দাবি কোনো করুণা নয়; এটি ন্যায়বিচার ও জাতিসংঘের গ্রহণযোগ্যতার প্রশ্ন।নিরাপত্তা পরিষদকে আরও স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল করার পাশাপাশি বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার উপযোগী করার ওপর জোর দেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।