advertisement
advertisement

‘এমএসএন’ কি তবে নতুন রূপে ফিরে এসেছে বার্সেলোনায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ
‘এমএসএন’ কি তবে নতুন রূপে ফিরে এসেছে বার্সেলোনায়

রাফিনিয়া-ইয়ামাল-লোপেজ: লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে বার্সেলোনার এই ত্রয়ী এখন পর্যন্ত মিলিতভাবে করেছেন অবিশ্বাস্য ২৬টি গোল

advertisement

নতুন মৌসুম শুরু হওয়ার মাত্র এক মাস গড়িয়েছে।স্রেফ এটুকু সময় দেখেই পুরো মৌসুম নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করা বোকামি হবে। তবে সকালের সূর্য কিছুটা হলেও তো দিনের আভাস দেয়। আর সেই আভাস যদি সত্যি হয়, তাতে এটুকু তো বলাই যায়, এই মৌসুমে বার্সেলোনার যে আক্রমণভাগ, তা প্রতিপক্ষকে স্রেফ ছিঁড়েখুঁড়ে ফেলতে যাচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে (আসলে শুধু লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ) এখন পর্যন্ত বার্সেলোনা আটটি ম্যাচ খেলেছে, গোল করেছে ৩৬টি।

এর মধ্যে শুধু লা লিগাতেই গোল ৩১টি। কোনো ম্যাচ হারেনি বার্সা।রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সাকাতালানদের এই আধিপত্যের মূল দুই নায়ক রাফিনিয়া ও লামিনে ইয়ামাল। মৌসুমের শুরু থেকে ঝড় তুলেছেন দুজন। আর এঁদের সঙ্গে যখন ফেরমিন লোপেজও যোগ দিলেন গোল উৎসবে, তখন সেটি আর ঝড় রইল না, হয়ে গেল ত্রিমুখী বজ্রপাত।কাতালানদের আধিপত্যের মূল দুই নায়ক রাফিনিয়া ও লামিনে ইয়ামাল।

লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে বার্সেলোনার এই ত্রয়ী এখন পর্যন্ত মিলিতভাবে করেছেন অবিশ্বাস্য ২৬টি গোল, যার মধ্যে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া একাই করেছেন ১৪টি!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর