advertisement
advertisement

রাফীর ‘আন্ধার’ সিনেমার মুক্তি নিয়ে ধোঁয়াশা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
রাফীর ‘আন্ধার’ সিনেমার মুক্তি নিয়ে ধোঁয়াশা

‘আন্ধার’ সিনেমার পোস্টার থেকে। নির্মাতার ফেসবুক থেকে

advertisement

অক্টোবরে পূজা উপলক্ষে রায়হান রাফীর ‘আন্ধার’ মুক্তির কথা ছিল। সে অনুযায়ী পোস্টার প্রকাশের পর ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারও। সিনেমাটি সেপ্টেম্বরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা জানিয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু মাস শেষ হতে চললেও জমা দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

একই সঙ্গে অক্টোবরে মুক্তির বিষয়েও এখন আর নিশ্চিত করে কিছু বলতে পারছেন না পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের কেউ। ফলে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে ‘আন্ধার’ অক্টোবরে মুক্তি পাচ্ছে না—এমন আলোচনা চলছে। তবে সিনেমাটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।‘আন্ধার’ সিনেমার দৃশ্য।

ছবি : প্রযোজনা সংস্থার সৌজন্যে সিনেমাটির গল্প ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সিনেমার সব ঘোষণা আনুষ্ঠানিকভাবে এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর