advertisement
advertisement

মাগুরা পৌরসভার একমাত্র পানি শোধনাগারটি অকেজো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৯ পূর্বাহ্ণ
মাগুরা পৌরসভার একমাত্র পানি শোধনাগারটি অকেজো

advertisement

৯ কোটি টাকা ব্যয়ে এটি চালুর সাড়ে পাঁচ বছরেই বন্ধ হয়ে পড়ায় শোধন ছাড়াই সরাসরি পানি যাচ্ছে গ্রাহকদের ঘরে।মাগুরা পৌর এলাকায় সরবরাহ করা পানির মান নিয়ে দিন দিন বাড়ছে অভিযোগ। কেউ সময়মতো ও চাহিদার পর্যাপ্ত পানি পান না। কারও বাড়িতে সকালে প্রথম এক-দেড় ঘণ্টা দুর্গন্ধযুক্ত ও নোংরা পানি আসে। এই সংকটের কেন্দ্রে রয়েছে অকেজো হয়ে পড়া একমাত্র পানি শোধনাগার।

৯ কোটি টাকা ব্যয়ে এটি চালুর সাড়ে পাঁচ বছরেই বন্ধ হয়ে পড়ায় শোধন ছাড়াই সরাসরি পানি যাচ্ছে গ্রাহকদের ঘরে।পৌরসভার সরবরাহ করা পানির মান নিয়ে ১৩ ও ১৪ সেপ্টেম্বর ৯টি ওয়ার্ডের অন্তত ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। প্রতিটি এলাকার বাসিন্দারা পানি নিয়ে কোনো না কোনো অভিযোগ করেছেন।

পানি শোধনাগারের বিষয়ে মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারি প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় সরঞ্জাম ও অভিজ্ঞ জনবলের অভাবে শোধনাগারটি যথাযথ রক্ষণাবেক্ষণ এবং সঠিক সময়ে ফিল্টার উপাদান পরিবর্তন করা যায়নি।পৌরসভার কলেজ পাড়ার বাসিন্দা সজীব আহমেদের অভিযোগ, গত কয়েক বছর সকালে প্রথম এক থেকে দেড় ঘণ্টা লাইন দিয়ে দুর্গন্ধযুক্ত পানি আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর