advertisement
advertisement

জার্মানিকে হারিয়ে চমক গ্রিসের, হাত না মিলিয়ে ইসরায়েলকে হারাল আয়ারল্যান্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
জার্মানিকে হারিয়ে চমক গ্রিসের, হাত না মিলিয়ে ইসরায়েলকে হারাল আয়ারল্যান্ড

হারের পর খেলোয়াড়দের সঙ্গে জার্মানি কোচ ইয়ুর্গেন ক্লপ

advertisement

জার্মানি ০-১ গ্রিস অগসবুর্গে নেশনস লিগে স্বাগতিক জার্মানিকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে গ্রিস। ৭৪ মিনিটে জয়সূচক গোলটি গ্রিসের দিমিত্রেস কুরুবেলিসের।বিস্তারিত আসছে…।হাত মেলায়নি ইসরায়েল-আয়ারল্যান্ডইসরায়েল ০-৩ আয়ারল্যান্ড দুই দল নেশনস লিগে একই গ্রুপে পড়ার পর থেকেই বিতর্কের শুরু। সেটা গত ফেব্রুয়ারিতে। ইসরায়েলের বিপক্ষে না খেলার দাবি উঠেছিল তখন থেকে।

ভোটাভুটিতে সিদ্ধান্ত নিয়ে আয়ারল্যান্ড ম্যাচটি খেলে প্রতিবাদও জানিয়ে রাখল ফুটবলের ভাষায়। ২৫ মিনিটের মধ্যে ইসরায়েলের জালে তিন গোলে!হাঙ্গেরির নগেরদেই স্টেডিয়ামে ওই ২৫ মিনিটের আগেও ঘটে গেছে অনেক কিছু।এই ম্যাচের সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন মন্তব্য করেন,‘আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।’ কড়া জবাব আসে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) থেকে। হালগ্রিমসনের মন্তব্যকে ‘অজ্ঞতা ও মূর্খতা’ বলা হয়।

ওদিকে দেশের জাতীয় দলের কোচের পক্ষ নিয়ে আইএফএর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান আয়ারল্যান্ড প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন।‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ নামে একটি প্রেশার গ্রুপ আয়ারল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচটি না খেলার আহবান জানায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর