advertisement
advertisement

১৫ হাজার রান আর ৫৫তম সেঞ্চুরি: কোহলির দিনে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
১৫ হাজার রান আর ৫৫তম সেঞ্চুরি: কোহলির দিনে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

শচীন টেন্ডুলকারের পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কোহলি স্পর্শ করলেন ১৫ হাজার রানের মাইলফলক।

advertisement

তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজের ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত তখন জয়ের দিকে ছুটছে। আলজারি জোসেফের একটা লাফিয়ে ওঠা বলকে অবলীলায় মিডউইকেটের দিকে পুল করে বাউন্ডারিতে পাঠালেন বিরাট কোহলি। একই সঙ্গে পা রাখলেন ক্রিকেট ইতিহাসের এক দুর্লভ অভিজাত ক্লাবে।

শচীন টেন্ডুলকারের পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কোহলি স্পর্শ করলেন ১৫ হাজার রানের মাইলফলক।মিলার-বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকারএখানেই থেমে থাকেননি কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান। পরে পেয়ে যান নিজের ৫৫তম ওয়ানডে সেঞ্চুরিও। ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের তাণ্ডবী এক ইনিংসে ১০টি চার ও ৯টি ছক্কা।

কোহলির এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে শুবমান গিলের আরেকটি সেঞ্চুরি মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য ভারত পেরিয়ে যায় মাত্র ৪১.৪ ওভারে, ২ উইকেট হারিয়েই।কোহলির ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের ইনিংসে ১০টি চার ও ৯টি ছক্কা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর