‘রইদ’ সিনেমার দৃশ্যে নাজিফা তুষি
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। জহিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি ছবিটি চূড়ান্তভাবে নির্বাচন করেছে।
এবার এই আয়োজনে অংশ নিতে পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। সেগুলোর মধ্যে নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ ও মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রাথমিক বাছাইয়ের পর বিবেচনায় আসে। শেষ পর্যন্ত ‘রইদ’ সিনেমাটিকে দেশের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়।
সাধু ও তাঁর স্ত্রী পাগলির গভীর মানবিক সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘রইদ’। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের যৌথ চিত্রনাট্যে এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সিনেমাটি অস্কারে যাওয়ার খবরে নির্মাতা সুমন ও অভিনেত্রী তুষি উচ্ছ্বাস প্রকাশ করে এটিকে দেশের চলচ্চিত্রের ভবিষ্যতের জন্য এক ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।