advertisement
advertisement

সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ, অন্যরা কে কত টাকার মালিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ণ
সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ, অন্যরা কে কত টাকার মালিক

সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ, অন্যরা কে কত টাকার মালিক। কোলাজ

advertisement

২০২৬ সালের এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে ভারতীয় অভিনয়শিল্পীদের সম্পদের হিসাবে দেখা গেছে বৈচিত্র্য। তালিকায় সবার ওপরে রয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি। অর্থাৎ তালিকার অন্য অনেক অভিনেতার সম্পদ যোগ করেও শাহরুখের কাছাকাছি পৌঁছানো কঠিন। তবে চলতি বছরের হিসাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, শাহরুখের সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় কমেছে।

২০২৫ সালের হুরুন তালিকায় তাঁর সম্পদ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। এক বছরে সেই হিসাবে কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তারপরও ভারতের অভিনেতাদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। তালিকা অনুযায়ী দেখে নেওয়া যাক শীর্ষ ১০ তারকার সম্পদের পরিমাণ-শাহরুখ খান তালিকার প্রথম নামটি অবশ্যই শাহরুখ খান। ১৯৯০-এর দশকে টেলিভিশন দিয়ে শুরু করে বলিউডের অন্যতম বড় তারকা হয়ে ওঠা শাহরুখ এখন শুধু অভিনেতা নন, বড় ব্যবসায়ীও।

তাঁর সম্পদের বড় অংশ এসেছে অভিনয়ের বাইরে গড়ে তোলা ব্যবসা থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর