advertisement
advertisement

রোনালদোর গ্যারেজে কতগুলো গাড়ি, তাঁর সবচেয়ে দামি গাড়ি কোনটা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
রোনালদোর গ্যারেজে কতগুলো গাড়ি, তাঁর সবচেয়ে দামি গাড়ি কোনটা

হরেক রকম গাড়ি আছে রোনালদোর সংগ্রশালায়।

advertisement

ছোটবেলায় একটা খেলনার বাক্স থাকে প্রায় সবার। কিন্তু বড় হয়ে সেই বাক্সকেই যদি কেউ বাস্তবে বদলে ফেলে একটা পুরো শোরুমে, গল্পটা হয়ে ওঠে বিশেষ কিছু।ক্রিস্টিয়ানো রোনালদোর ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনটা ছিল স্রেফ দুই শব্দের—‘মাই টয়েজ’। নিজের ব্যক্তিগত গ্যারেজ থেকে তোলা তিনটি ছবি পোস্ট করেছিলেন তিনি, আর সেটাই কয়েক সপ্তাহের মধ্যে পেয়ে যায় ২ কোটি ৬৫ লাখের বেশি লাইক, মন্তব্য পড়ে প্রায় ৪ লাখ।

বোঝাই যাচ্ছে, মাঠের বাইরে রোনালদোর গাড়ির সংগ্রহও ফুটবলের মতোই দর্শকপ্রিয় কনটেন্ট।একটা ছবিতে রোনালদো বসে আছেন লাল ফেরারির বনেটে। যেন সেটি কোনো দামি গাড়ি নয়, বাড়ির বারান্দার চেয়ার। গায়ে সাদা শার্ট, হালকা নীল জিনস আর চোখে কালো সানগ্লাস।৪১ বছর বয়সী রোনালদো তখন ছুটিতে। ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের শেষ ষোলো থেকে বিদায়ের পর স্পেনের মায়োরকায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

সেই ছুটির ফাঁকেই নিজের গাড়ির সংগ্রহটা একটু ভক্তদের দেখিয়ে দিয়েছেন।রোনালদোর গাড়ির সংগ্রহ চোখে পড়ার মতো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর