মোস্তাফিজুর নূর ইমরান। খালেদ সরকার
অভিনয়শিল্পী হিসেবে ‘কাইজার, ‘মহানগর’, ‘রঙিলা কিতাব’, ‘ফেউ’, ‘গুলমোহর’, ‘রইদ’ কাজগুলো দিয়ে বেশ আগেই সমীহ আদায় করে নিয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। সেই অভিনেতাই এ বছরের শুরুর দিকে ওয়েব কনটেন্ট ‘জ্বীনের বাচ্চা’ দিয়ে হঠাৎ করে নির্মাতা পরিচয়ে আবির্ভূত হন। এবার দ্বিতীয় পরিচালনা জাদুকর নিয়ে আসছেন ইমরান। ইমরান মনে করেন, অভিনয় ক্যারিয়ারে সব সময়ই ভালো পছন্দসই গল্প আসবে, এমন নয়।
এ কারণেই পরিচালক হিসেবে নিজের পছন্দের গল্পগুলো ধারাবাহিকভাবে বলে যেতে চান তিনি। এই অভিনেতা ও নির্মাতা বলেন, ‘যেসব গল্প দীর্ঘদিন ধরে আমাকে ভাবাচ্ছে, সেগুলোই সামনে নিয়ে আসছি। আমার প্রথম গল্পের আগেই জাদুকর–এর গল্পটি নিয়ে কাজ শুরু করেছিলাম। প্রথমবার শোনার পরই এটি মনে দাগ কাটে। নানা কারণে প্রথম গল্প হিসেবে এটি শেষ পর্যন্ত নির্মাণ করা হয়নি।
দীর্ঘদিন না বলা সেই গল্পই এবার দর্শকদের সামনে নিয়ে আসছি।’ ইমরান জানান, জ্বীনের বাচ্চা স্যোশাল হরর জনরার ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।