আয়কর রিটার্ন
আয়কর রিটার্ন জমায় উৎসাহ দিতে চলতি ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ৫ শতাংশ করছাড় ঘোষণা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন বিধান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা ছাড় পাবেন করদাতারা। তবে এই করছাড় নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আইনে বলা হয়েছে, রিটার্ন দাখিলের সময় যত টাকা কর পরিশোধ করা হবে তার ওপর ৫ শতাংশ ছাড় প্রযোজ্য হবে।
অর্থাৎ পুরো বছরের মোট করের ওপর এই ছাড় হিসাব করা হবে না। ফলে যেসব করদাতা জুনের আগেই অগ্রিম কর, পে রোল ট্যাক্স বা অন্যভাবে আগাম আয়কর দিয়েছেন তাঁরা সেই টাকার ওপর করছাড় সুবিধা পাচ্ছেন না।এনবিআরের শীর্ষ পর্যায়ের একজন আয়কর কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মূলত আগে রিটার্ন জমায় উৎসাহ দিতে এই বিধান করা হয়েছে। কিন্তু এতে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়ে কাজ চলছে।
আগামী সপ্তাহে এ বিষয়ে সংশোধিত কোনো সিদ্ধান্ত আসতে পারে।’আয়কর আইনজীবীরা মনে করেন, নিয়মিত কর পরিশোধকারী করদাতাদের সঙ্গে অন্যদের বৈষম্য তৈরি হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।