advertisement
advertisement

বগুড়া মেডিকেল কলেজে বাগানের প্রাণ–প্রকৃতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ণ
বগুড়া মেডিকেল কলেজে বাগানের প্রাণ–প্রকৃতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভবন।

advertisement

উত্তরের অন্যতম চিকিৎসাকেন্দ্র ও বিদ্যাপীঠ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। কলেজ ভবনের সামনেই গড়ে তোলা হয়েছে একচিলতে মনোরম বাগান। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শিক্ষার্থীদের জন্য বসার ব্যবস্থা আর শিশুদের আনন্দ দিতে বসানো হয়েছে দোলনা। তবে বাগানটি কেবল শিক্ষার্থীদের অবসরের ঠিকানাই নয়, রূপ নিয়েছে প্রাণ-প্রকৃতির এক মিলনমেলায়।

এখানকার কাঠবিড়ালিদের খাবারের জোগান দিতে কলেজের এক সহৃদয় শিক্ষক প্রতিদিন নিয়ম করে গাছতলায় বাদাম রেখে যান। সেই টানে কাঠবিড়ালির ছুটে আসা মুগ্ধ করে সবাইকে। সঙ্গে নানা রঙের ফুল আর পাখপাখালির উপস্থিতি বাগানটিকে করে তুলেছে প্রাণবন্ত। এ সবকিছু নিয়েই সাজানো হয়েছে আজকের এই ছবির গল্প।বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভবন। কলেজ ভবনের সামনের বাগানে হাঁটছেন শিক্ষার্থীরা। বাগানে রাখা দোলনায় মনের আনন্দে দোল খাচ্ছে এক শিশু।

গোলাপের কাঁটাঝোপ এড়িয়ে বাগানে নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে এক বিড়াল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর