advertisement
advertisement

কত দিন মাঠের বাইরে থাকবেন এমবাপ্পে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
কত দিন মাঠের বাইরে থাকবেন এমবাপ্পে

তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের জয়ের ম্যাচে চোট পান এমবাপ্পে

advertisement

কিলিয়ান এমবাপ্পে মাঠের বাইরে থাকবেন কত দিন? পরশু ফ্রান্সের হয়ে তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এখন সেটিই বড় প্রশ্ন। এমবাপ্পের এই চোট কি তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদকেও ভোগাবে?একটা বিষয় এরই মধ্যে পরিষ্কার। চলমান ফিফা উইন্ডোতে এমবাপ্পেকে আর পাচ্ছে না ফ্রান্স। এখনো তিনটি ম্যাচ বাকি জিনেদিন জিদানের দলের। আগামীকাল ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে।

একই দলের বিপক্ষে আরেকটি ম্যাচ ৫ অক্টোবর, তার আগে ২ অক্টোবর প্রতিপক্ষ ইতালি।শুক্রবার তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের জয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন এমবাপ্পে। গোল করার কিছুক্ষণ পরই মাঠ ছাড়েন তিনি।

এরপর চোট নিয়ে শঙ্কা দেখা দিলে ফ্রান্স দল ছেড়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদ্রিদে ফিরে যান তিনি।২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর আগেই মাঠে ফিরবেন এমবাপ্পেরিয়াল মাদ্রিদ জানিয়েছে, এমবাপ্পের বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপার এক্সটেনশনের চোট ধরা পড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর