কোহলি ও টেন্ডুলকার যখন সতীর্থ
আরও একটি মাইলফলকের সামনে বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁতে মাত্র ৫৯ রান দরকার তাঁর। সেই মাইলফলক হয়তো আজই ছুঁয়ে ফেলতে পারেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ তিরুবনন্তপুরমে মাঠে নামবে ভারত।ওয়ানডেতে ১৪,৯৪১ রান করতে কোহলির লেগেছে ৩০২ ইনিংস। ব্যাটিং গড় ৫৮.৫৯। তাঁর নামের পাশে আছে ৫৪ সেঞ্চুরি ও ৭৯ ফিফটি।
১৫ হাজার রান পূর্ণ করলে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছোঁবেন কোহলি।তবে শুধু ১৫ হাজার রান নয়, এই মাইলফলকের সঙ্গে আরও একটি বড় রেকর্ডের হাতছানি আছে তাঁর সামনে। ৫৯ রান করলে ৩০৩তম ইনিংসেই ১৫ হাজারে পৌঁছে যাবেন কোহলি। তাতে দ্রুততম ১৫ হাজার ওয়ানডে রানের রেকর্ড নিজের করে নেবেন তিনি।
টেন্ডুলকার ২০০৭ সালে ৩৭৭তম ইনিংসে ১৫ হাজার রানে পৌঁছেছিলেন।অর্থাৎ কোহলি তাঁর চেয়ে ৭৪ ইনিংস কম খেলেই এই মাইলফলক স্পর্শ করতে পারেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।