ম্যাচের ২ মিনিটেই গোল করেন ইয়ামাল
বিশ্বমানের তারকায় ঠাসা দল ইংল্যান্ড। স্পেন তো বিশ্ব চ্যাম্পিয়নই। ওয়েম্বলিতে কাল উয়েফা নেশনস লিগের ইংল্যান্ড-স্পেন ম্যাচে বেশ লড়াই হওয়ার কথা ছিল। কিছুটা হয়েছেও। তবে শেষ পর্যন্ত স্বাগতিকেরা হেরেছে ৩-২ গোলের ব্যবধানে। ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে ইংল্যান্ডের এমন কিছু ভুল, যা এই মানের খেলোয়াড়দের কাছ থেকে খুব একটা দেখা যায় না।
আর সেই ভুলগুলোর প্রসঙ্গেই আলোচনায় উঠে এসেছে ম্যানচেস্টার সিটির নাম।শনিবার স্পেনের কাছে ইংল্যান্ডের হারের আগের দিন সিটিকে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের বেশির ভাগ অভিযোগে দোষী সাব্যস্ত করার খবর আসে। এখনও শাস্তি ঘোষণা হয়নি, তবে অভিযোগের ব্যাপকতায় বড় শাস্তিরই ইঙ্গিত আছে।
তাই প্রশ্নটা একেবারে অমূলক নয়—ইংল্যান্ডের হয়ে খেলা সিটি খেলোয়াড়দের ওপর সেই খবরের কোনো মানসিক প্রভাব পড়েছিল কি না।ইংল্যান্ডের হয়ে শুরুর একাদশে ছিলেন ম্যানচেস্টার সিটির তিন খেলোয়াড়—এলিয়ট অ্যান্ডারসন, মার্ক গুয়েহি ও নিকো ও’রাইলি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।