advertisement
advertisement

মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ‘মোটি’ লেখা ব্লাউজ পরে নায়িকার প্রতিবাদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ‘মোটি’ লেখা ব্লাউজ পরে নায়িকার প্রতিবাদ

‘মোটি’ লেখা ব্লাউজ পরে আসেন স্বরা ভাস্কর। কোলাজ

advertisement

সন্তান জন্মের পর বদলে যাওয়া শরীর নিয়ে তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ শুনতে হয়েছে স্বরা ভাস্করকে। কখনো তাঁকে বলা হয়েছে ‘মোটা’, কখনো আরও নানা ধরনের মন্তব্য। এত দিন এসব মন্তব্যের বিরুদ্ধে কথা বলেছেন অভিনেত্রী। এবার সেই অপমানজনক শব্দগুলোর মধ্য থেকেই একটি বেছে নিয়ে নিজের পোশাকে তুলে ধরলেন তিনি। ‘রাইজ অ্যান্ড ফল’–এর দ্বিতীয় মৌসুমের প্রিমিয়ারে বেগুনি শাড়ির সঙ্গে ‘মোটি’ লেখা ব্লাউজ পরে হাজির হন স্বরা।

‘মোটি’ শব্দটির অর্থ মোটা। যে শব্দটি দিয়ে স্বরাকে হেয় করা হয়েছে, সেটিকেই এবার নিজের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানেই সঞ্চালক বীরেন্দর শেবাগের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, মেয়ের জন্মের পর তিন বছর ধরে অপরিচিত মানুষের কাছ থেকে তাঁর শরীর নিয়ে নিয়মিত মন্তব্য শুনতে হয়েছে। স্বরা ভাস্কর বলেন, ‘আমার মেয়ের তিন বছর বয়স।

আর তিন বছর ধরে এমন অনেক মানুষ—যাদের আমি একেবারেই চিনি না, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্য জায়গায় আমাকে নিয়ে মন্তব্য করেছেন।’ এরপর তাঁকে উদ্দেশ করে ব্যবহৃত শব্দগুলোর কথাও জানান অভিনেত্রী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর