এশিয়ান গেমস বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন
ঘরের মাঠে বাংলাদেশ দল ক্যাম্প করেছে প্রায় দিন দশেক। খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচও। আইচি–নাগোয়া এশিয়ান গেমসের প্রস্তুতিটা বাংলাদেশ ক্রিকেট দল নিয়েছে বেশ ভালোভাবেই। প্রস্তুতি নিয়ে তাই সন্তুষ্টি আছে দলের। আগামী পরশু মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল দিয়ে এবারের এশিয়ান গেমস শুরু করবে বাংলাদেশ দল।২০২৩ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও ছিল একই প্রতিপক্ষ। সেবার সাইফ হাসানের নেতৃত্বাধীন দলের জিততে বেশ কষ্টই হয়েছিল।
শেষ বলে গড়ানো ম্যাচে ২ রানে জয় পায় বাংলাদেশ। এবার অবশ্য বাংলাদেশ অপেক্ষাকৃত শক্তিশালী দল পাঠিয়েছে। আর কিছুদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দলই মালয়েশিয়া জাতীয় দলকে ৫০ ওভার ও টি–টুয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে।তবে মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছেন না বলে জানিয়েছেন গেমসে বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। আজ জাপানে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। কারণ, একই উইকেটে বারবার খেলা হয়।
এখানে আসলে অনেক সময় টস একটা ফ্যাক্টর হতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।