বগুড়ার শেরপুর থানার গাড়ির গ্যারেজে ওসির ছেলের জন্মদিন উদ্যাপন। মঙ্গলবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়
বগুড়ার শেরপুর থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীনের পাঁচ বছর বয়সী ছেলের জন্মদিন উদ্যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাতে থানার মূল ভবন থেকে প্রায় ৩০ ফুট দূরে গাড়ির গ্যারেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।থানার গাড়ির গ্যারেজে জন্মদিনের কেক কাটার পাশাপাশি অতিথিদের রাতের খাবার খাওয়ানো হয়। খাবারের তালিকায় ছিল ভাত, মাছ, মাংস ও দই-মিষ্টি।
অনুষ্ঠানে শেরপুর থানা ও টাউন পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যরাসহ রাজনৈতিক দলের নেতাদের নিমন্ত্রণ করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।ফেসবুকে ছড়িয়ে পড়া ৫৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা ও ব্যবসায়ী শফিকুল ইসলাম উপস্থিত আছেন। অতিথিদের নিয়ে ওসি ও তাঁর স্ত্রী ছেলের জন্মদিনের কেক কাটছেন।
পরে তাঁদের খাবার খাওয়ানো হয়।শেরপুর থানা চত্বরের মধ্যে থানার মূল ভবন, গাড়ির গ্যারেজ এবং ওসির আবাসিক কোয়ার্টার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।