advertisement
advertisement

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝুলন্ত মরদেহ

advertisement

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রীনিবাসের (মেস) তৃতীয় তলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।মৃত ছাত্রীর নাম সিনথিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১ ব্যাচের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়সংলগ্ন ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন তিনি।

তাঁর বাড়ি গাজীপুর জেলায়।সহপাঠী ও মেসের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবে গল্প ও আড্ডা দিয়েছেন সিনথিয়া। আজ সকালে পাশের কয়েকটি কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। তবে বিষয়টি তখন গুরুত্ব দিয়ে দেখেননি তাঁরা।

ক্যাম্পাস বন্ধ থাকায় দিনভর সিনথিয়ার সঙ্গে কারও দেখা বা কথা হয়নি।আজ সন্ধ্যায় মেসের ভাড়াসংক্রান্ত একটি মিটিংয়ে অংশ নিতে তাঁকে ডাকতে গিয়ে আবার কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর