advertisement
advertisement

ওয়াশিংটন-তেহরানের মধ্যে সংঘাত বন্ধ করা নিয়ে নতুন আশাবাদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
ওয়াশিংটন-তেহরানের মধ্যে সংঘাত বন্ধ করা নিয়ে নতুন আশাবাদ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে উদ্বোধনী ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে , ২২ সেপ্টেম্বর ২০২৬

advertisement

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। গত মঙ্গলবার কাতারের মধ্যস্থতায় হওয়া এ বৈঠককে ‘বেশ ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের দিক থেকেও একই ধরনের ইঙ্গিত পাওয়া গেছে।আজ বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না।

তবে আমরা মনে করি, কূটনীতির মাধ্যমে সংঘাতের ইতি টানা সম্ভব।’গতকাল সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনী গতকাল ট্রাম্পের হুমকির সমালোচনা করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘকে নিজেদের ‘অপপ্রচারের’ জন্য ব্যবহার করেছেন।

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তারা।ভাষণে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে এমন কোনো চুক্তি হবে কি না, যার মাধ্যমে ইরান নিজেকে ‘পুনর্গঠন করে আগের চেয়েও অনেক শক্তিশালী দেশ হয়ে উঠতে পারে’, নাকি ‘আমি ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেব’—এ বিষয়ে আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে।ট্রাম্পের বক্তৃতায় ইরান প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গে দেশটির প্রতিনিধিদল সভাকক্ষ থেকে বেরিয়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর