advertisement
advertisement

গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ

গুগল ম্যাপস

advertisement

কোনো রাস্তার নাম ভুল থাকলে তা সংশোধন করার পাশাপাশি নতুন কোনো রাস্তার নাম গুগল ম্যাপসে যুক্ত করার সুযোগ থাকায় সহজেই সঠিক গন্তব্য খুঁজে পাওয়া যায় গুগল ম্যাপসে। আর তাই অচেনা কোনো স্থান বা শহরে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা পেতে গুগল ম্যাপস ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের দেওয়া তথ্য যাচাই করে প্রকাশ করলেও কখনো কখনো ভুল তথ্যও গুগল ম্যাপসে জায়গা করে নেয়।

চীনের বেইজিংয়ে ভুল তথ্য দিয়ে গুগল ম্যাপসে নিজের নামে একটি রাস্তার নামকরণ করছিলেন গে ইউলু নামের এক ব্যক্তি।২০১৩ সালে বেইজিংয়ের চাওইয়াং এলাকায় একটি রাস্তার নামের সাইনবোর্ড না থাকায় বিষয়টি গে ইউলুর নজরে পড়ে। প্রশাসনিক জটিলতার কারণে রাস্তাটিতে সাইনবোর্ড বসানো হয়নি। গে ইউলু তখন নিজেই একটি সাইনবোর্ড তৈরি করে সেখানে লাগিয়ে দেন। সাইনবোর্ডে রাস্তার নাম লেখা হয় ‘গে ইউ লু’। চীনা ভাষায় ‘লু’ শব্দের অর্থ রাস্তা।

আবার ‘লু’ গে ইউলুর নিজের নামেরও অংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর