advertisement
advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে জড়িত ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার, ৮০ জনকে সতর্কবার্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে জড়িত ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার, ৮০ জনকে সতর্কবার্তা

রাজশাহী বিশ্ববিদ্যালয়

advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের দায়ে ১৫ জনকে এক বছরের জন্য বহিষ্কারাদেশ এবং ৮০ শিক্ষার্থীকে ‘কঠোর সতর্কবার্তা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সই জালিয়াতির অভিযোগে আরও তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কারেরন সিদ্ধান্ত হয়েছে।গত মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে গতকাল বুধবার বিকেলে এসব তথ্য জানা গেছে।উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, সিন্ডিকেট সভায় শৃঙ্খলা উপকমিটি অভিযোগের প্রমাণসহ প্রতিবেদন উপস্থাপন করে।

পরে সিন্ডিকেট সদস্যরা সেগুলো পর্যালোচনা করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, র‍্যাগিংয়ের দায়ে ১৫ জন, চারুকলা অনুষদের এক সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগে একজন এবং লোকপ্রশাসন বিভাগের সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তিনজনসহ মোট ১৯ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর