দেশ ছাড়ার আগে ট্রেনার মারিও ভিল্লাভারায়ানের সঙ্গে নাজমুল হোসেন
শারীরিক অসুস্থতার কারণে এশিয়ান গেমস ক্রিকেটে খেলা হচ্ছে না নাজমুল হোসেনের। জ্বর নিয়ে দেশে ফিরে আসছেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান।বাংলাদেশ গেমস কন্টিনজেন্ট এবং বিসিবির চিকিৎসকদের পাশাপাশি স্থানীয় মেডিকেল দলও নাজমুলকে পরীক্ষা করে দেখেছে। এরপর তাঁরা জানান, শারীরিক দুর্বলতার কারণে এশিয়ান গেমসে নাজমুল খেলতে পারবেন নাা।
পরে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এক অডিওবার্তায় বলেন, ‘এখানে নামার পর থেকেই শান্তর (নাজমুল হোসেন) জ্বর। ইতোমধ্যে চার দিন হয়ে গেলেও জ্বর কমেনি। হালকা জ্বর থাকলেও এখানকার চিকিৎসায় সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে, তবে তাঁর ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ নেগেটিভ এসেছে। শারীরিক দুর্বলতার কারণে এই গেমসে তাঁর আর খেলার কোনো সম্ভাবনা নেই।
তাই তিনি দেশে ফিরে যাচ্ছেন।’এশিয়ান গেমসের প্রস্তুতিতে নাজমুলবাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল আগামীকাল যত দেশে ফিরবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।