বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ অর্জন করেছে হালাল সনদ। গ্রাহকদের জন্য মান, স্বচ্ছতা ও আস্থাকে আরও গুরুত্ব দেওয়ার ধারাবাহিকতায় এই স্বীকৃতি ব্র্যান্ডটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।বাংলাদেশে খাদ্য, পণ্য ও ফার্মাসিউটিক্যালসের হালাল সনদ দেওয়ার দায়িত্ব পালন করে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগ।
প্রয়োজনীয় নথি ও পণ্যের উপকরণ যাচাইসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এই সনদ দেওয়া হয়।তাইওয়ান থেকে যাত্রা শুরু করা কই তে বাংলাদেশ চা-ভিত্তিক পানীয় ও বাবল টি সংস্কৃতির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বাংলাদেশে ভোক্তাদের জন্য প্রিমিয়াম চা, সিগনেচার বেভারেজ ও গোল্ডেন বাবলসের মাধ্যমে আলাদা পানীয়র এক অনন্য স্বাদের অভিজ্ঞতা তৈরি করেছে ব্র্যান্ডটি।একটি পানীয়ের স্বাদ শুধু উপকরণের ওপর নির্ভর করে না।
চা তৈরির পদ্ধতি, মিষ্টতার মাত্রা, তাপমাত্রা, বরফ ও পরিবেশন সব কিছুই গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।