advertisement
advertisement

সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, ১৬ দিনে ৫ জনের মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, ১৬ দিনে ৫ জনের মৃত্যু

ডেঙ্গু

advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত লামিয়া আক্তার ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া দরগার পশ্চিম পাশে ভূঁইয়া বাড়ির মৃত মো. ইমাম হোসেন ইমনের মেয়ে।

এ নিয়ে উপজেলায় গত ১৬ দিনে পাঁচজনের মৃত্যু হলো।লামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শোভন ভৌমিক। তিনি প্রথম আলোকে বলেন, তিনি জেনেছেন, লামিয়া নামের এক শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে তাঁর ইউনিয়নে তিনজনের মৃত্যু হলো।লামিয়ার এক আত্মীয় মো. জিসান জানান, চার দিন ধরে জ্বরে ভুগছিল লামিয়া। আজ স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়।

পরে তাকে দ্রুত ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর