ব্যাংক হিসাবে জমা টাকার হদিস না পাওয়া গ্রাহকেরা ব্যাংকে জড়ো হন। আজ বৃহস্পতিবার বিকেলে অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জ শ্রীনগর শাখায়
গ্রাহকের হাতে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ আছে। কিন্তু ব্যাংক হিসাবে সেই টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। টাকা তুলতে গিয়ে একের পর এক গ্রাহক জানতে পারছেন, তাঁদের হিসাবে জমা হয়নি টাকা। কয়েকজন গ্রাহকের দেওয়া হিসাবমতে ১ কোটি ৩৭ লাখ টাকা জমা না হওয়ার অভিযোগ পাওয়া গেছে।এমন অভিযোগ করেছেন অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জের শ্রীনগর শাখার গ্রাহকেরা।
আর এই কারসাজির অভিযোগ উঠেছে ওই শাখার জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক শরিফুজ্জামান সোহাগের বিরুদ্ধে। তিন দিন ধরে তিনি ব্যাংকে অনুপস্থিত রয়েছেন। তাঁর মোবাইলও বন্ধ।শরিফুজ্জামানের অনুপস্থিতি এবং গ্রাহকদের হিসাবে টাকা না থাকার বিষয়টি জানাজানি হলে আজ বৃহস্পতিবার দুপুরের পর ব্যাংকের বাইরে ভুক্তভোগী গ্রাহকদের ভিড় বাড়তে থাকে। অনেকে তাঁদের কাছে থাকা টাকা জমার রসিদ নিয়ে ব্যাংকে এসে হিসাব যাচাই করেন।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় বিকেলে শ্রীনগর উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ব্যাংক পরিদর্শনে যান।গ্রাহকেরা ব্যাংকে অবস্থান নেওয়ায় কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, সে জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া।ভুক্তভোগী গ্রাহকদের দেওয়া তথ্য অনুযায়ী, কয়েকজনের হিসাবে প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা জমা না হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।