advertisement
advertisement

চীনকে ৬৪টি সাংস্কৃতিক নিদর্শন ও জীবাশ্ম ফেরত দিল যুক্তরাষ্ট্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
চীনকে ৬৪টি সাংস্কৃতিক নিদর্শন ও জীবাশ্ম ফেরত দিল যুক্তরাষ্ট্র

সম্প্রতি ওয়াশিংটনে চীনা দূতাবাসে একটি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়

advertisement

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। সে উপলক্ষে যুক্তরাষ্ট্র চীনকে বেশ কিছু ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ফেরত দিয়েছে। একটি সুন্দর ও সফল উচ্চপর্যায়ের বৈঠকের পথ সহজ করার উদ্দেশ্যেই মূলত যুক্তরাষ্ট্র এ কাজ করেছে।সম্প্রতি ওয়াশিংটনে চীনা দূতাবাসে একটি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে চীনা কর্মকর্তারা ৫৮টি অত্যন্ত মূল্যবান সাংস্কৃতিক নিদর্শন ও জীবাশ্ম বুঝে নেন।

এগুলো এত দিন যুক্তরাষ্ট্রের ‘হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস’-এর সাংস্কৃতিক সম্পদ, শিল্পকলা ও প্রত্নবস্তুবিষয়ক দলের তত্ত্বাবধানে ছিল।এর ঠিক পরের দিনই আবার নিউইয়র্কের ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে বাকি আরও ছয়টি নিদর্শন চীনের কাছে ফেরত পাঠানো হয়।ফেরত পাওয়া এই জিনিসগুলোর মধ্যে রয়েছে তিয়ানলংশান গুহা থেকে উদ্ধার করা বোধিসত্ত্ব ভাস্কর্য, প্রাচীন ভাস্কর্য এবং ডাইনোসরের জীবাশ্ম ও ডিমের জীবাশ্মের মতো অনেক মূল্যবান ও ঐতিহাসিক নিদর্শন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর