advertisement
advertisement

বাংলাদেশের বিপক্ষে আগের দেখায় ফিফটি, এবার তিন বছরের অপেক্ষা শেষ হলো বৃষ্টিতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে আগের দেখায় ফিফটি, এবার তিন বছরের অপেক্ষা শেষ হলো বৃষ্টিতে

বিরানদীপ সিং

advertisement

ছবিটাই যেন সব বলে দিচ্ছিল। যতটা না হতাশা প্রকাশ পেয়েছে, তার চেয়ে বেশি ফুটে উঠেছে সেই অনুভূতিটা—কী হচ্ছে, কিছুই যেন বুঝে উঠতে পারছেন না!মালয়েশিয়ার অলরাউন্ডার বিরানদীপ সিংয়ের এমন লাগাটাই কি স্বাভাবিক নয়? এত বছর ধরে অপেক্ষা করেছেন, বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলবেন। অথচ বহুল প্রতীক্ষিত সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ভেসে গেল বৃষ্টিতে।

তার ওপর দলও বাদ পড়ে গেল এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট থেকে।বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়ার ম্যাচে কোনো যদি–কিন্তু ছাড়াই বাংলাদেশ ফেবারিট। ১০০ ম্যাচ খেললে হয়তো ৯৯ ম্যাচে বাংলাদেশই জিতবে। এরপরও ছোট্ট একটা আশা নিয়েই অপেক্ষায় ছিলেন বিরানদীপ। তাঁর কষ্টটা আরও বেশি লাগার অন্য একটা কারণও আছে। এই দলটাকে যে এশিয়ান গেমস ক্রিকেটের বাছাইপর্ব, গ্রপ পর্ব পেরিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ, ভারতের মতো দল তো র‍্যাঙ্কিংয়ের কারণে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকেই যাত্রা শুরু করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর