advertisement
advertisement

‘সাবরাং টুরিজম পার্ক’ নিয়ে সরকারের যে পরিকল্পনার কথা জানালেন মুখ্য সচিব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
‘সাবরাং টুরিজম পার্ক’ নিয়ে সরকারের যে পরিকল্পনার কথা জানালেন মুখ্য সচিব

কক্সবাজারের টেকনাফের সাবারং টুরিজম পার্কে স্থাপন করা ঘড়ি

advertisement

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার বলেছেন, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে টেকনাফের ‘সাবরাং টুরিজম পার্ককে’ বিশ্বমানের পর্যটন হাব করার উদ্যোগ নিয়েছে সরকার। এই কেন্দ্র থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতে পর্যটকদের জন্য এখানে একটি আধুনিক জেটিও নির্মাণ করা হবে। পর্যটন সুবিধা বাড়ানোর পাশাপাশি মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের যোগাযোগব্যবস্থারও উন্নয়ন করা হবে। কয়েক বছরের মধ্যে সব কাজ সম্পন্ন করা হবে।

আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে কক্সবাজার থেকে সড়কপথে টেকনাফের সাবরাং টুরিজম পার্কে পৌঁছান মুখ্য সচিব। এরপর তাঁর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সন্ধ্যা ছয়টা পর্যন্ত পার্কের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করে। পরিদর্শন শেষে মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার সাংবাদিকদের এসব তথ্য তুলে ধরেন।মুখ্য সচিব বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন এলাকায় পর্যটন হাব গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বেজা ও বাংলাদেশ পর্যটন করপোরেশনকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর