ডেঙ্গু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন। এ হিসাব আজ শুক্রবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টার।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৪ জন। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট—এই আট মাসে এত মৃত্যু হয়নি এডিস মশাবাহিত এ রোগে।
চলতি বছর ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে।অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মারা গেছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭০ হাজার ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ৬৪ হাজার ৮২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এর আগে চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয় আগস্ট মাসে—৪৩ জন।
আগের মাসে, অর্থাৎ জুলাইয়ে মৃত্যু হয় ৩৬ জনের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।