advertisement
advertisement

নাটোরে ভূমি কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার সরঞ্জামসহ কম্পিউটার চুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
নাটোরে ভূমি কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার সরঞ্জামসহ কম্পিউটার চুরি

৯ মাসের ব্যবধানে নাটোরের লালপুর উপজেলা ভূমি কার্যালয়ে আবারো চুরির ঘটনা ঘটেছে

advertisement

নাটোরের লালপুরে উপজেলা ভূমি কার্যালয়ে ৯ মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ও তালা ভেঙে কার্যালয়ে ঢুকে কম্পিউটার, মনিটর ও সিসিটিভি ক্যামেরার সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোররাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে প্রথম আলোকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন।আবীর হোসেন বলেন, দুর্বৃত্তরা প্রথমে সহকারী কমিশনারের (ভূমি) কক্ষের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে একটি কম্পিউটার ও সিসিটিভি ক্যামেরার ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার)–সহ সংশ্লিষ্ট যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।

এতে অফিসের নিরাপত্তা নজরদারির ব্যবস্থা আংশিকভাবে অচল হয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর