ছেলে অপ্রতিমের সঙ্গে মা নাহিদা বেগমের এই ছবি এখন কেবলই স্মৃতি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটির তদন্ত করবেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। এর আগে মামলাটির তদন্ত করছিলেন একই থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
আজ শুক্রবার রাতে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। উপপরিদর্শকের পরিবর্তে পরিদর্শক (তদন্ত) দিয়ে মামলাটির তদন্ত করানো ভালো হবে—এ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এটি পুলিশের স্বাভাবিক প্রক্রিয়া।‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে’—প্রশ্ন অপ্রতিমের মায়েরঅপ্রতিম হত্যা: গ্রেপ্তার তুহিন এলাকায় উচ্ছৃঙ্খল–বেপরোয়া হিসেবে পরিচিত নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত মামলার নথিপত্র হাতে পাননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।