advertisement
advertisement

শেখ হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পর পুলিশের হাতে আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
শেখ হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পর পুলিশের হাতে আটক

মো. হারুন

advertisement

একজন আরেকজনের হাত ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন দুদিন আগে। শপথ নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনার দুই দিনের মাথায় তাঁকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম মো. হারুন (৫০)।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়।মোহাম্মদপুর থানা–পুলিশ সূত্র জানায়, দুই দিন আগে কেরানীগঞ্জের একটি আবাসন প্রকল্প এলাকায় জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে একে অন্যের হাত ধরে শপথ নেন তাঁরা। আরেকজন শপথ নেওয়ার ভিডিও মুঠোফোনে ধারণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর