advertisement
advertisement

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদিতে সজ্জিত করার সুপারিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদিতে সজ্জিত করার সুপারিশ

সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভা হয়

advertisement

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদিতে সজ্জিত করা এবং সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বৈঠকে কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে কাজ করবে।বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২৫টি দপ্তর/সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি ও সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এস এম জিলানী, আবদুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান এবং মো. আবদুল বাতেন অংশ নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর