advertisement
advertisement

বিশ্ব রেকর্ড গিলের, রেকর্ড গড়া জয় ভারতেরও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
বিশ্ব রেকর্ড গিলের, রেকর্ড গড়া জয় ভারতেরও

ডাবল সেঞ্চুরি করেছেন শুবমান গিল

advertisement

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৪০৫/৭। ভারত: ৪৩.৩ ওভারে ৪০৬/২। ফল: ভারত ৮ উইকেটে জয়ী।টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন তিনিই। এরপর ক্যারিবীয়রা যখন নিজেদের ইতিহাস–সর্বোচ্চ ৪০৫ রান তুলে ফেলল, তখন কি কিছুটা হলেও অস্বস্তিতে ভুগেছেন শুবমান গিল?যদি ভুগেও থাকেন, তবে তা সাময়িকই। পরে ভারতের জন্য রান তাড়ার কাজটা ‘হাতের মোয়া’ও করে তুলেছেন ভারত অধিনায়কই। আর সেটি একাধিক বিশ্ব রেকর্ড গড়ে।

গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ায় গিল একাই করেছেন ২২৩* রান। ভারতীয় অধিনায়ক ২০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ১১৭ বলে। দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড এটি। পেছনে ফেলেছেন ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ঈশান কিষাণের ১২৬ বলে ডাবল সেঞ্চুরির কীর্তি। দ্রুততম ডাবল সেঞ্চুরির দিনে আরও কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন গিল। ২২৩ রানের অপরাজিত ইনিংসটি ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ।

ভেঙেছেন ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের রেকর্ড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর