বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১১ জন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের এই ছবি এক্সে পোস্ট করেছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর
ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোতে নিযুক্ত ১১ জন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছিলেন ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ‘অ্যাম্বাসেডরস রিজিওনাল কনফারেন্স’–এ ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কো রুবিও গতকাল তাঁর এক্স হ্যান্ডলারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, ‘এর আগে ভারতে অনুষ্ঠিত আমাদের রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে আমি ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলাম। সম্মেলনটি আয়োজন করেছেন রাষ্ট্রদূত সার্জিও গর।
কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং মিশনপ্রধানদের সঙ্গে কথা বলাটা একটা দারুণ বিষয় ছিল।’যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রাষ্ট্রদূতেরা গর্বের সঙ্গে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন।’‘অ্যাম্বাসেডরস রিজিওনাল কনফারেন্সে’ যোগ দিতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন গত সোমবার রাতে দিল্লি গিয়েছিলেন।এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে উজবেকিস্তান সফরের কথা রয়েছে মার্কো রুবিওর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।