advertisement
advertisement

ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় জানতে সহযোগিতা চায় পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় জানতে সহযোগিতা চায় পুলিশ

দারুসসালাম থানা

advertisement

রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতনামা এক রিকশাচালকের পরিচয় শনাক্ত করতে সহযোগিতা চেয়েছে পুলিশ। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২০ বছর। পুলিশ বলছে, তাঁর পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের সহায়তা নেওয়া হলেও এখনো তাঁর নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গাবতলীয় আল্লাহর দান হোটেলের সামনে ছুরিকাঘাতে মারা যান তিনি।

দারুসসালাম থানা সূত্রে জানা যায়, হোটেলের সামনে দুই ব্যক্তির সঙ্গে ওই রিকশাচালকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে চলে যেতে চাইলে ওই দুজন তাঁকে আবার ডেকে নেন। পরে কথাবার্তার এক পর্যায়ে তাঁর পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। ছুরিকাঘাতের পর সংবাদ পেয়ে দারুসসালাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই রিকশাচালকের সঙ্গে দুজনের বাগ্‌বিতণ্ডা এবং পরে তাঁকে ডেকে নেওয়ার দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর