গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) যোবায়দুল কবির, শিরিন লিরা, হাসান জাফির, আজমান আহমেদ চৌধুরী ও সাইফুল ইসলাম মজুমদার। গতকাল প্রথম আলো কার্যালয়ে
‘পানি নিরাপত্তা ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিলের আয়োজক ওয়াটারএইড বাংলাদেশ ও প্রথম আলো। দেশে পানি নিয়ে আইন, পরিকল্পনা ও বিধিমালার কমতি নেই। পানিসংক্রান্ত নানা প্রকল্প ও অবকাঠামোও আছে। সরকারের একাধিক মন্ত্রণালয় পানি খাত নিয়ে কাজ করছে। কিন্তু তাদের কাজের মধ্যে সমন্বয়ের অভাব আছে।
শুধু সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তরের মধ্যে নয়, পানি খাতে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাজের মধ্যেও সমন্বয়ের অভাব দেখা যায়। টেকসই, জলবায়ু–সহিষ্ণু পানি ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত পরিকল্পনার পাশাপাশি কাজের সমন্বয় দরকার।‘পানি নিরাপত্তা ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে পানি খাতের বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, কৃষিবিদ, উন্নয়নকর্মীরা এ কথা বলেছেন।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল বুধবার এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।