advertisement
advertisement

কক্ষ থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, তালা ভেঙে ঢুকে পাওয়া গেল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
কক্ষ থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, তালা ভেঙে ঢুকে পাওয়া গেল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ

বরিশাল নগরের ভাটিখানা খালপাড় এলাকার এই বাড়ির দ্বিতীয় তলা থেকে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে

advertisement

বরিশাল নগরে তালাবদ্ধ একটি কক্ষ থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরের ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।মরদেহ উদ্ধার হওয়া ওই শিক্ষিকার নাম আমেনা খানম (৬৫)। তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে যান তিনি।

প্রায় এক বছর আগে নগরের খালপাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। তাঁর ছেলে মো. রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে আমেনা খানমের কক্ষের পাশের ভাড়াটেরা দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগমকে জানান। পরে রিনা বেগম আমেনার ছেলে রিফাতকে খবর দেন। রিফাত পুলিশকে জানালে ভোরে পুলিশ গিয়ে বাসার দরজা তালাবদ্ধ দেখতে পায়।

পরে তালা খুলে ভেতরে ঢুকে খাটের ওপর আমেনা খানমের মরদেহ দেখতে পায় পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর