advertisement
advertisement

এই রোনালদোকে কি আসলেই পর্তুগালের প্রয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
এই রোনালদোকে কি আসলেই পর্তুগালের প্রয়োজন

পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো

advertisement

প্রশ্নটা নতুন নয়। কয়েক বছর ধরেই আলোচনা চলছে—ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগাল কি ভালো, নাকি তাঁকে নিয়েই দলটা বেশি কার্যকর? সর্বশেষ রোনালদোর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘোষণায় সেই পুরোনো প্রশ্নটাই আবার সামনে এসেছে। বরং এবার প্রশ্নটা আরও তীব্র। কারণ অনেকেরই মনে হচ্ছে, পর্তুগালের জার্সিতে রোনালদোকে হয়তো আর দেখা যাবে না।৪১ বছর বয়সী রোনালদো অবশ্যই ক্যারিয়ারের শেষ প্রান্তে। সেরা সময় পেছনে ফেলে এসেছেন অনেক আগেই।

তার ওপর নতুন কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর সম্পর্কও যে খুব একটা স্বচ্ছন্দ নয়, ক্যাম্প ছাড়ার ঘটনাই তার ইঙ্গিত দিচ্ছে। যদি ধরে নেওয়া হয়, এখানেই জাতীয় দলের হয়ে রোনালদোর ক্যারিয়ার শেষ, তাহলে প্রশ্ন ওঠে, পর্তুগাল কি তখন সত্যিই তাঁকে মিস করবে?পর্তুগালের জার্সিতে রোনালদোর রেকর্ড অবিশ্বাস্য। রোনালদো–যুগের আগে পর্তুগাল মাত্র তিনটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছে, জিততে পারেনি কোনো বড় আন্তর্জাতিক ট্রফি।

রোনালদো–যুগে ছবিটা বদলেছে—পর্তুগাল ছয়টি বিশ্বকাপ ও ছয়টি ইউরোতে জায়গা করে নেয় এবং জেতে তিনটি বড় আন্তর্জাতিক ট্রফি।পর্তুগালের হয়ে শেষটা ভালো হচ্ছে না রোনালদোরপর্তুগালের হয়ে তাঁর গোল ১৪৬টি, ম্যাচ ২৩৪টি—দুটিই বিশ্ব রেকর্ড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর