advertisement
advertisement

বাংলাদেশের আকাশে ১৫ অক্টোবর পর্যন্ত যেসব চমক দেখা যাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
বাংলাদেশের আকাশে ১৫ অক্টোবর পর্যন্ত যেসব চমক দেখা যাবে

রাতের আকাশ

advertisement

অক্টোবরের প্রথম পাক্ষিক বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য চমৎকার কিছু জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত নিয়ে হাজির হবে। শরৎ শেষ হয়ে হেমন্তের আবহ শুরু হওয়ায় এ সময়ে সাধারণত বাংলাদেশের আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকে।

এর ফলে সন্ধ্যার পরে তারা ও গ্রহ পর্যবেক্ষণের জন্য আদর্শ পরিবেশ তৈরি হওয়ায় ১৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের আকাশে একাধিক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে।শনি গ্রহের সুবর্ণ সময় ও বলয় প্রদর্শন অক্টোবরের প্রথম পাক্ষিকে শনি গ্রহ সন্ধ্যার আকাশে উজ্জ্বলভাবে রাজত্ব করবে। আর তাই সূর্যাস্তের ঠিক পরপরই পূর্ব–দক্ষিণপূর্ব আকাশে গ্রহটিকে স্পষ্ট দেখা যাবে।

সময় যত গড়াবে, ততই গ্রহটি মাথার ওপরের দিকে উঠতে থাকবে এবং প্রায় সারা রাত আকাশে অবস্থান করবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর