advertisement
advertisement

চলে গেলেন ‘পুষ্পক বিমানম’ নির্মাতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
চলে গেলেন ‘পুষ্পক বিমানম’ নির্মাতা

সিঙ্গীতম শ্রীনিবাস রাও। এক্স থেকে

advertisement

ভারতের চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও মারা গেছেন। গতকাল শনিবার রাতে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৯৪ বছর বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। বয়সজনিত নানা সমস্যায় কিছুদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তেলুগু সিনেমার অন্যতম উদ্ভাবনী নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন সিঙ্গীতম।

বিজ্ঞান কল্পকাহিনি, ফ্যান্টাসি, কমেডি, সামাজিক গল্প, জীবনীভিত্তিক সিনেমা—কোনো নির্দিষ্ট ঘরানায় নিজেকে আটকে রাখেননি তিনি। পাঁচ দশকের বেশি সময় ধরে সিনেমা বানিয়েছেন একাধিক ভাষায়। তাঁর নির্মিত ছবির সংখ্যা ৬০-এর বেশি।সহকারী হিসেবে শুরু১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের গুদুরে জন্ম সিঙ্গীতম শ্রীনিবাস রাওয়ের। সিনেমায় তাঁর হাতেখড়ি কিংবদন্তি পরিচালক কে ভি রেড্ডির সহকারী হিসেবে।

‘মায়াবাজার’ (১৯৫৭) ও ‘জগদেকা ভীরুনি কথা’র (১৯৬১) মতো গুরুত্বপূর্ণ ছবির নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর