advertisement
advertisement

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন

নিম চন্দ্র ভৌমিক

advertisement

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আজ রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রাখা হবে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন।পরে অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগরে নেওয়া হবে।

সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর