advertisement
advertisement

ভারতের সাম্প্রতিক বিক্ষোভ ‘কমিউনিস্ট–মাওবাদী–ইসলামপন্থী ষড়যন্ত্র’: আরএসএস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ২:০২ অপরাহ্ণ
ভারতের সাম্প্রতিক বিক্ষোভ ‘কমিউনিস্ট–মাওবাদী–ইসলামপন্থী ষড়যন্ত্র’: আরএসএস

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের দাদার এলাকার ছত্রপতি শিবাজি মহারাজ পার্কে বিক্ষোভ করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ২ অক্টোবর ২০২৬

advertisement

একদিকে বিরোধীকুল, অন্যদিকে নয়া প্রজন্ম জেন–জির সাম্প্রতিক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানবিরোধী আন্দোলনের উদ্দেশ্য ‘উত্থিত ভারতের গতি রুদ্ধ করা’। ভারতের শাসক দল বিজেপির আদর্শগত শক্তির আধার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) দৃঢ়ভাবে এই মনোভাবের কথা জানিয়ে দিয়েছে। তাদের কথায়, এটা হলো ‘মার্ক্সবাদী, মাওবাদী ও ইসলামপন্থীদের ষড়যন্ত্র’। এদের পিঠে চড়েই কংগ্রেসের রাহুল গান্ধী ভয়, ঘৃণা ও নৈরাজ্য ছড়াচ্ছেন।

এটা গান্ধীবাদের নিকৃষ্টতম অবমাননা। আরএসএসের মুখপত্র ‘অর্গানাইজার’–এর সম্পাদকীয়তে দেশের বর্তমান সরকারবিরোধী বিক্ষোভকে এভাবেই চিত্রিত করা হয়েছে।সেখানে লেখা হয়েছে, উত্থিত ভারতের একতা ও সংহতিকে দুর্বল করতে দিনের পর দিন বিজেপি–আরএসএসের বিরুদ্ধে গলা ফাটানো হচ্ছে। জাতিগত, ভাষাগত ও ধর্মগত পরিচিতির ঠাসবুনন নষ্টের আখ্যান তৈরি করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে গান্ধীজি, আম্বেদকরকে।

অর্গানাইজারের সম্পাদক প্রফুল্ল কেতকর এই নিবন্ধে ভারতকে দুর্বল করার চক্রান্তের উদ্‌ঘাটনে তিনটি বিক্ষোভের উল্লেখ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর