advertisement
advertisement

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার নবীন সদস্য হলেন যাঁরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার নবীন সদস্য হলেন যাঁরা

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার নবীন বন্ধু সংগ্রহ

advertisement

একটি ভালো কাজের শুরু হয় একজন ভালো মানুষের হাত ধরে। আর সেই ভালো কাজের পথচলায় নতুন কিছু মুখকে যুক্ত করার প্রত্যাশায় নবীন বন্ধু সংগ্রহ করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। ছিল সাক্ষাৎকার পর্ব। নতুনদের স্বপ্ন, আগ্রহ ও সৃজনশীলতার সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে জমে ওঠে পুরো আয়োজন।সাক্ষাৎকার দিতে আসা তরুণদের চোখে–মুখে ছিল নতুন কিছু করার প্রত্যয়।

কেউ এসেছেন স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হওয়ার স্বপ্ন নিয়ে, কেউ সমাজের জন্য কিছু করার তাগিদে।নবীনদের সাক্ষাৎকার নিয়েছেন মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সভাপতি সামিয়া আক্তার, সহসভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক উদয় সরকার।

প্রার্থীদের সঙ্গে সংগঠনের কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা ও স্বেচ্ছাসেবামূলক কাজে আগ্রহসহ নানা বিষয়ে কথা বলেন তাঁরা।মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরা।কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধু চৌধুরী নাফিসা ও সৈয়দা তামান্না ইসলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর